রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাবেক প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসানের মাথার ওপর ভেঙে পড়ল সিলিং ফ্যান

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

সাবেক প্রতিমন্ত্রীর শনির দশা যেন কাটছেই না সমালোচনার মুখে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের। এবার ঘটল আরেক বিপত্তি। মাথার ওপর সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত হয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তার বাড়িতে যাই। ফ্যান পড়ে তার কপালের ডান দিকে কেটে গেছে। পরবর্তীতে তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। তিনি শারীরিকভাবে শক্ত ছিলেন। তার আঘাত শঙ্কাজনক নয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গত ৭ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। এরপর থেকে সবার আড়ালে চলে যান তিনি। ৯ ডিসেম্বর কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। কিন্তু কানাডায় ঢুকতে না পেরে ১২ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। ৬ জানুয়ারি ৯৯৯ এ ফোন করে মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন তার স্ত্রী জাহানারা এহসান। পরে এ ঘটনায় ধানমন্ডি থানায় জিডি করেন তার স্ত্রী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..