সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

কুমিল্লা মায়ের সামনে বাসচাপায় প্রাণ গেল শিশু ইমার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা নামক স্থানে মায়ের সামনে বাসচাপায় প্রাণ গেল শিশু ইমার।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু গোগরা গ্রামের তালতলা বাড়ির সিএনজি স্কুটার চালক মুরাদের মেয়ে ইমা (৩)।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মায়ের সঙ্গে ঘুরতে বের হয় ইমা। এ সময় বাড়ি থেকে সামান্য দূরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উঠে সড়কের পাশে দাঁড়ায় অটোরিকশার জন্য মা-মেয়ে। পরে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাস শিশুটিকে চাপা দিলে ঘনাটস্থলেই মারা যায়।

এদিকে শিশু ইমাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় বাকিলা বাজারে বাসটি রেখে চালক পালিয়ে যায়।

স্থানীয় একজন জানান, আজ বৃহস্পতিবার সকালে বাসচাপায় মেয়ের মরদেহ দেখে জ্ঞান হারান তার মা। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাজীগঞ্জ থানার অফিসার জোবাইর সৈয়দ জানান, ইমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বাসটি জব্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..