রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকেও সংঘর্ষ চলছিল।

এসময় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মিরপুর সড়ক থেকে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও, তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি থাকা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন।

নিউ মার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..