মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস ২৬-২৯ অক্টোবর রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার লোহাগড়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন  মন্দির পরিদর্শনে যুবদল নেতা সাইফুল ইসলাম , করলেন আর্থিক সহায়তা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ দৌলতদিয়ায় ভুয়া চিকিৎসকের অপচিকিৎসা: একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ রায়ের কপি পেলেই পরবর্তী পদক্ষেপ: শামা ওবায়েদ

আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী কখনোই জোট করেনি। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির বিরুদ্ধে সব বিরোধী দল মিলে একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছিল। তবে এটিকে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের জোট হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে বিএনপি সেই চেতনাকে ধারণ না করে দমন-পীড়নের পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দলটি রাষ্ট্র, সরকার ও সরকারি দলকে এক করে ফেলছে। দুর্নীতি ও দলীয় কর্মীদের বিষয়ে কথা বললেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জুজুর ভয়’ দেখিয়ে জামায়াতকে দায়ী করা হচ্ছে। অথচ সরকার নিজেই স্বৈরাচার ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। একই সঙ্গে বিরোধী দলগুলোর বিরুদ্ধে পাল্টা দোষারোপেরও সমালোচনা করেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..