সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সংবিধান সংশোধনে বিরোধী দলের সহযোগিতা চাইলেন সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ জন্য সংবিধান সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এ ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে।’

সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল চাইলে বিষয়টিকে সংবিধান সংস্কার হিসেবেও দেখতে পারত। বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন। তবে সরকার চায়, বিরোধী দল ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুক।

জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই স্মৃতিফলক উন্মোচন জাতীয় জীবনের জন্য অনুপ্রেরণার বিষয়। জুলাই গণঅভ্যুত্থান এক দিনে সংঘটিত হয়নি। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এ পর্যায়ে আসতে হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় জীবনে জুলাইয়ের স্মৃতি জাগরুক রাখতে হবে। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতেও জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।

সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছেন। জুলাইয়ে তাঁর সরাসরি নেতৃত্ব ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার কাজের মাধ্যমেই এর প্রমাণ দেবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..