শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

টাঙ্গাইলে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে উঠেছে চাচি,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়েনের গোসাইবাড়ী কুমুল্লি গ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে উঠেছে চাচি।
বুধবার (৩০ মার্চ) দুপুরে করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি দেখতে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।

জানা গেছে, গোসাইবাড়ী কুমুল্লি গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে মো. সোহাগ (১৬) প্রতিবেশী চাচির (২৬) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের গত এক বছর ধরে চলছে সম্পর্ক। এদিকে ভালোবাসার টানে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বিয়ের দাবিতে সোহাগের বাড়িতে অবস্থান করেন চাচি। এতে বিপাকে পড়ে উভয়ের পরিবার।

এরপরে সন্ধ্যায় ভাতিজার (সোহাগ) বাড়ির উঠানে স্থানীয় ইউপি সদস্য মো. নেছার উদ্দিনের উপস্থিতিতে সালিসি-বৈঠক করেন মাতব্বর হেলাল মোল্লা, নজু মণ্ডলসহ শতাধিক জনতা। এ সময় বৈঠকে সকলের সামনে চাচি-ভাতিজা দুজনেই বিয়ের দাবি তোলেন। আইনি জটিলতা (মেয়ে বিবাহিতা-ছেলে নাবালক) থাকায় চাচি পূর্বের স্বামীকে তালাক দেয়।

এ বিষয়ে করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন জানান, পূর্বের স্বামীকে তালাকের ব্যবস্থা করে প্রেমিক সোহাগের বাড়িতে ওই নারীকে রেখে দিয়েছি।আইনি জটিলতা থাকায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..