রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

মাশরাফি বিন মুর্তজার অষ্টমবার অস্ত্রোপচার লাগছে না।চিকিৎসকদের সঙ্গে ছবি পোস্ট।

দৈনিক সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার ও চোট যেন সমার্থক। চোটের সঙ্গেই তার বসবাস। ক্যারিয়ার জুড়ে দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার করাতে হয়েছিল তার। অষ্টম অস্ত্রোপচারও করাতে হবে, মার্চের শুরুতে ভারতে যাওয়ার আগে বলে গিয়েছিলেন মাশরাফি। কোমরের ইনজুরিতে ভুগছিলেন তিনি, বিপিএলে সব ম্যাচ খেলতে পারেননি। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন পরিবারসহ।

শনিবার ভারত থেকে অবশ্য সুখবরই দিলেন মাশরাফি। অষ্টমবার অস্ত্রোপচার লাগছে না তার। ভারতের চেন্নাইয়ে চিকিৎসকদের মতামত নেয়ার পর আজ ফেসবুক পোস্টে জানিয়েছেন, অস্ত্রোপচার করা লাগবে না। এখন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে মাঠে ফিরতে প্রস্তুত নড়াইল এক্সপ্রেস।

চিকিৎসকদের সঙ্গে ছবি পোস্ট করে মাশরাফি ফেসবুকে লিখেছেন,লাস্ট ৩টা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সাথে সময় দিয়ে অবশেষে ৮নাম্বার সার্জারি থেকে বিরত থাকলাম। হয়তো পরে কোন এক সময় দেখা যাবে। আবার ও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাততো মাঠে ডাকছে (ডিপিএল)। বাকীটা আল্লাহ ভরসা। লিজেন্ড অফ রুপগঞ্জ, ইনশাল্লাহ সি ইউ ওন গ্রাউন্ড

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..