রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কক্সবাজার র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভাস্থ ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলী এলাকায়(১২র্মাচ)আনুমানিক ০১.১০ ঘটিকায় সময় র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে মৌলভী আব্দুল্লাহ (৫২), পিতা- মৃত আব্দুল মবিন, সাং- নুনিয়ারছড়া (খুরশিদ সওদাগরের বাড়ীর পাশে), ০২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, বর্তমান ঠিকানা- দক্ষিন কলাতলী (সেলিমের বাড়ী), ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- সদর, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার বসত ঘরের পিঁছনে মাটির নিচে মাদকদ্রব্য গাঁজা রক্ষিত আছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সনাক্ত ও দেখানো মতে তার বসতঘরের পিঁছনে মাটির নিচে প্লাস্টিকের বস্তা হতে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..