বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

ঢাকা শিল্পী সমিতির ফল ঘোষণা,সভাপতি ইলিয়াস কাঞ্চন,সাধারণ সম্পাদক জায়েদ খান।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

ঢাকাঃ অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ার) ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।

নির্বাচনী ফলাফলে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান।

জানা গেছে, জায়েদের থেকে ২ ভোট কম পেয়েছেন অভিনেত্রী নিপুণ৷ তার ভোট নষ্ট হয়েছে ১১টি৷ সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানূর, কোষাধ্যক্ষ হয়েছেন আজাদ খান, দপ্তর সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, জেসমিন, চুন্নু।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেছেন পীরজাদা শহীদুল হারুন। কমিশনার হিসেবে বি এইচ নিশান ও জাহিদ হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..