বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে গুরুতর জখম।

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুজ্জামান (৫০) কে

লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী বৃহস্পতিবার(২ডিসেম্বর) বিকেলে ইতনা-রাধানগর গ্রামের বুড়ো ঠাকুরের গাছতলায় এ হামলা হয়।

আহত মনিরুজ্জামান চরদৌলতপুর গ্রামের শেখ আব্দুল মান্নানের ছেলে। আহত মনিরুজ্জামান ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ইতনা ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে মনিরুজ্জামান নিজে মোটরসাইকেল যোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে ফাঁকা রাস্তায় তাঁর গতিরোধ করে তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এরপর তার অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ওপর এই হামলা হয়েছে। তাঁর মাথায় লাঠির আঘাত এবং পেটে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, আহত মনিরুজ্জামান কাউকে শনাক্ত করতে পারেনি এবং কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..