রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জমে উঠেছে লোহাগড়া পৌরসভা নির্বাচন। আগামী ২ নভেম্বর ভোটগ্রহন।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

আসন্ন নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনি এলাকায়। মিছিল মিটিং সমাবেশ চলছে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে। রামপুর, কচুবাড়িয়া, মশাঘুনি ও সিংগা এই চারটি গ্রাম নিয়ে পৌরসভার ৮ নং ওয়ার্ড গঠিত। আগামী ২ নভেম্বর নির্বাচনে এই ওয়ার্ড থেকে ৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মোঃ ফারুক হোসেন, মোঃ বুলু বিশ্বাস ও মোঃ ফারুক আহমেদ ওরফে রামপুর ফারুক। এই ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনি তফসিল ঘোষনার সাথে সাথে নেমে পড়েন নির্বাচনি মাঠে, বাড়িতে বাড়িতে গিয়ে দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। গতকাল পৌর এলাকার কচুবাড়িয়া স্কুল মাঠে কাউন্সিলর প্রার্থী মোঃ ফারুক হোসেনের পক্ষে ৮ নং ওয়ার্ডের গন্যমান্য ও নেতৃস্থানীয়দের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক বিবেক দত্তের সভাপতিত্বে ও মোঃ মশিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাবের সমাজদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফারুক হোসেন, কালু পাল, কাজল পাল, শ্যামল দে, শ্রমিক নেতা রেজাউল করিম মিন্টু, সাংবাদিক মোস্তফা কামাল, প্রিন্স রহমান, কবির হোসেন, অমল, সাধন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..