রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

পঞ্চগড় করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

পঞ্চগড়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল
উদ্ধার করা হয়েছে। মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করছে পুলিশ। সোমবার ( ৩০ আগস্ট ) সকাল ১১ টায় পঞ্চগড় সদর উপজেলার শহরস্থ ধাক্কামারা সিএন্ডবি মোড় এলাকা করতোয়া নদী থেকে উদ্ধার করে শ্রমিকরা। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি নিজ হেফাজতে নেয়।
স্থানীয়রা জানায়, করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় শ্রমিকরা মর্টার শেলটি দেখতে পেয়ে নদীর তীরে নিয়ে এসে পুলিশে খবর দেয়।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহম্মেদ,দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এটি অবিস্ফোরিত মর্টার শেল বলে নিশ্চিত হয়ে থানা হেফাজতে নেয়। আদালত ও রংপুর সেনানিবাসে আবেদন করা হয়েছে। আদালতের আদেশ পেলে পরবর্তীতে সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয় দলের মাধ্যমে মর্টার শেল টি নিষ্ক্রিয় করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..