বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মোঃ ফরিদুল ইসলাম প্রতিনিধি নাগেশ্বরী উপজেলা
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

কুড়িগ্রামে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষার ফলাফলের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শহরের কলেজ মোড়ে অবস্থিত The Grand Assembly Hall-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাসেল মাহমুদ।
অনুষ্ঠানে জানানো হয়, গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৮৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট এবং “মোরা বড় হতে চাই” বই উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. মোবাশ্বের রাশেদীন, ভাইস চেয়ারম্যান, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম
মো. মোশাররফ হোসেন, চেয়ারম্যান, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম
মাওলানা নুর বখত, প্রিন্সিপাল, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা
অধ্যক্ষ শাহজালাল সবুজ, সাবেক চেয়ারম্যান, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম
মাওলানা নিজামুদ্দিন, সাবেক চেয়ারম্যান, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. রেজাউল করিম শাকিল।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও অভিমত ব্যক্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ছাড়াও নৈতিক শিক্ষা ও যোগ্যতা অর্জনের ওপর জোর দেন, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..