সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

উখিয়ায় ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ জন।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

কক্সবাজারের উখিয়ায় ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি। কক্সবাজার ৩৪ ব্যাটেলিয়নের ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়ার কাস্টমস মোড় এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করেন।

শনিবার (২৮ আগস্ট) পাচারে জড়িত সিএনজি অটোরিকশা চালক সৈয়দ আলমকে আটক করে বিজিবি। আটক আলম নাইক্ষংছড়ি উপজেলার হেডম্যান পাড়ার বাসিন্দা।

৩৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া থেকে কুতুপালংগামী সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে একটি বস্তার ভেতর থেকে জব্দ করা হয় ইয়াবার বড় ওই চালানটি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..