মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় ১৯ জনের লাশ উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

উদ্ধার হওয়া ১৯ জনের মধ্যে দুই শিশু রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠর করা হয়েছে।

সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর প্রাথমিকভাবে ১৯ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌকাটিকে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ বড় আকারের নৌকা ছিল আর তা ছিল যাত্রীতে ঠাসা। তাদের মধ্যে কতজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন, তা নিশ্চিত নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব উদ্দিন বলেন, ‘নৌকায় কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসে পৌঁছেছি। এ বিষয়ে বিস্তারিত পরে বলতে পারব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..