রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

তামিল সিনেমার অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

তামিল সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি মারা গেছেন। শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তিনি তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। খবর ইন্ডিয়া গিলটজ।

জানা গেছে, উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন জ্যাভি। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ছিলেন।

হতাশায় নিমজ্জিত হয়েই তিনি মৃত্যুতে মুক্তি খুঁজে নিলেন।
এর আগে ২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন এ নায়িকা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হয়েছিলেন সেই ফটোগ্রাফার।

জানা গেছে, অভিনেত্রীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে ওই ফটোগ্রাফারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..