মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

টেকনাফ বিজিবির ডগ ব্রাভোর অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

কক্সবাজারের টেকনাফ সীমান্তের দমদমিয়া বিজিবির চেকপোস্টে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটক দুজন হলেন- মো. লেবু মিয়া (২৫) ও মো. ইসমাইল হোসেন (৩৪)। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী থানার সরলা গ্রামে।টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, দমদমিয়া চেকপোস্টে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি পরিচালনা করছিল। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছলে সন্দেহ হলে তল্লাশির জন্য থামানো হয়।

 

পরে ডগ ব্রাভো ও হ্যান্ডেলাররা তল্লাশি করে। এ সময় ডগ ব্রাভো ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ করে।পরে ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার খুলে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

 

জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮০ লাখ টাকা বলে জানান ফয়সাল হাসান।ট্রাকের মালিক মো. হাফিজুর রহমানকে পলাতক দেখিয়ে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..