কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ঈমান আলী শেখ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৩ নভেম্বর ভোরে উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ নভেম্বর ভোর ৫ টা ৪০ মিনিটের সময় খোকসা থানার অফিসার ইনচার্জের (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে খোকসা থানা পুলিশের একটি চৌকস দল খোকসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষার্থে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন ৩নং বেতবাড়ীয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামস্থ আসামী ঈমান আলীর নিজ বসতবাড়ির উঠান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ঈমান আলী শেখ খোকসার মুকশিদপুর গ্রামের মৃত আব্দুল শেখ ও মোছাঃ ভানু নেছা দম্পতির ছেলে।
এ ঘটনায় খোকসা থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০১, তারিখ- ০৩/১১/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে খোকসা থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
এই ক্যাটাগরীর আরো খবর..