মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় কোমারখালীতে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত, আটক ২ ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন খোকসা বাজারে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন এডিসি নড়াইলে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি, ৪০ ভরি স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট খোকসায় অনলাইন গেমিংয়ের আড়ালে জুয়ার বিস্তার: নেশার জোয়ারে ভাসছে যুবসমাজ ভোলা-চরফ্যাশন মহাসড়কে সিএনজি যেন মরণফাঁদ, সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় কোমারখালীতে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত, আটক ২

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়ার কোমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
​সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন ওই এলাকার শহিদুলের স্ত্রী।
​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাসিমা খাতুনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মোমিন (জন শেকের ছেলে) ও তার লোকজনের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অভিযুক্তরা প্রায়ই তাদের হুমকি-ধমকি দিয়ে আসতেন।
​নিহতের মা আলেয়া খাতুন জানান, সোমবার ভোরে মোমিনের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় নাসিমা খাতুন বাধা দিতে গেলে অভিযুক্তদের একজন তাকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুত্রবধূর আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের শোকাহত স্বজনেরা।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..