রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপন নিয়ে সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত খোকসায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম তাহসিফ হত্যাকাণ্ডের আসামির রিমান্ড শুনানিতে ‘আদালতে সাংবাদিক কেন’ প্রশ্ন বিচারকের লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, জাতীয় সরকার গঠনের আহ্বান

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমজাদ হোসেন ভোলা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Oplus_131072
ভোলা  আজ ৭ নভেম্বর, ২০২৬: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় ভোলা বিএনপি জেলা কার্যলয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে বিএনপি কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যলয়ে এসে শেষ হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে এ র‌্যালিতে অংশ নেন, জেলা বিএনপির নেতা কর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতারা।
এ সময় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবীর সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, আব্দুর রব আকন, বশীর হাওলাদার, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ,উপজেলা সদস্য সচিব হেলাল, জেলা যুবদলের সভপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম ভিপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃব্ন্দ।
এর আগে আজ সকাল ৮ টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর।
এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন অধ্যায় সূচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপরও তারা গুরুত্বারোপ করেন। ৭ নভেম্বরের চেতনায় একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জেলার ৭ উপজেলায়ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ঐতিহাসিক  ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..