কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা থানার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসী রাজন ও জনির একটি গোপন আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) কাদিরপুর বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় কুমারখালী থানা, খোকসা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র চৌকস টিম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ওই দুর্গম এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে কিছু দেশীয় অস্ত্র এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। পরে সন্ত্রাসীদের স্থায়ী ও অস্থায়ী আস্তানাটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারের সাথে আরও উপস্থিত ছিলেন
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন
খোকসা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান
এছাড়া কুমারখালী ও খোকসা থানা, ডিবি এবং পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
পুলিশ প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং অপরাধ ও সন্ত্রাস
এই ক্যাটাগরীর আরো খবর..