বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী  দৌলতপুরের কলিয়ায় সার নিতে কৃষকের ভিড় খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২: মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা

শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’—ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের নামে ভাইরাল হওয়া অডিওটি সত্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, অডিওতে থাকা কণ্ঠস্বর রাকিবুলেরই।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মো. শফিকুল ইসলাম বলেন, আদালতের অনুমতি নিয়ে সাবেক ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, অডিওতে থাকা কণ্ঠস্বর তারই।

তিনি বলেন, ‘সাবেক ওসি রাকিবুলের অডিওর বিষয়টি আদালতের অনুমতি নিয়ে আমরা ভয়েস টেস্টের মাধ্যমে শনাক্ত করেছি। এটা তারই কণ্ঠ ছিল।’

তবে ওই অডিওর পেছনের সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘তিনি কার সঙ্গে কথা বলেছেন, কেন বলেছেন, সবকিছু আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত বলা সম্ভব না।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..