বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী  দৌলতপুরের কলিয়ায় সার নিতে কৃষকের ভিড় খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২: মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা খোকসা থানার নবাগত ওসি জাহেদুর রহমানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

সংগ্রাম প্রতিদিন ডেস্ক :
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মবতন্ত্র’ কায়েমের অভিযোগ তুলে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ‌‘১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে।’
আজ বুধবার (৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলেন, মব কালচার শেষ। অথচ বাস্তবতা হলো, বিএনপির দলীয় ক্যাডাররাই এখন সারাদেশে মবতন্ত্র কায়েম করেছে।’ ঘড়ি কিনুন

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার পর এবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) মব করে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানো হয়েছে। বিভিন্ন জাতীয় পত্রিকায় এ ঘটনায় জড়িতদের ছবি ও নাম প্রকাশিত হয়েছে’।

সাদিক কায়েম বলেন, ‘প্রকাশ্য দিবালোকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে এভাবে ৪০-৫০ জন সরকারি দলের ক্যাডার মিলে জোর করে পদত্যাগ করানো নজিরবিহীন একটি ঘটনা।’
ঘটনার কারণ হিসেবে ঠিকাদারি কাজ ও টেন্ডার কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অসন্তোষকে দায়ী করেন ডাকসুর ভিপি। তিনি প্রশ্ন তোলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত কি দলীয় ক্যাডারদের অনুমতি নিয়ে নিতে হবে?’
এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাদিক কায়েম বলেন, ‘ভিসির পদত্যাগ যদি রাজনৈতিক চাপ, ঘেরাও আর ভয়ভীতি দেখিয়ে আদায় করা যায়, তাহলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আর কতটুকু স্বাধীন থাকে?’

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মববাজির অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘বিএনপির দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের এই ধরনের মববাজি কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না।’

এছাড়া গত সপ্তাহে রাড্ডা ক্লিনিকে বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্যের ইন্ধনে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, দখল, লুটপাট, হামলা ও মবের ঘটনাগুলো ‘সুপরিকল্পিত ও সুসংগঠিত’।

পাশাপাশি এসব ঘটনায় পুলিশ ও বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাদিক কায়েম।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..