রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

দীপিকার সহ-অভিনেতা ধর্ষণের অভিযোগে আটক

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে ক্রিস উ নামের একজন অভিনেতাকে যিনি চাইনিজ বংশোদ্ভূত কানাডার নাগরিক। তিনি দীপিকার সঙ্গে হলিউডের ‘xXx : Return of Xander Cage’ ছবিতে অভিনয় করেছিলেন। খবর : হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, কানাডার নাগরিক ক্রিস। বেশ কিছুদিন ধরেই তিনি চীনে বসবাস করছিলেন। সিনেমায় অভিনয়ের আগে একটি পপ ব্যান্ডের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে মুক্তি পাওয়া হলিউড অ্যাকশন থ্রিলার ‘xXx : Return of Xander Cage’ এর মাধ্যমেই তার এবং দীপিকার হলিউডে অভিষেক হয়।

জানা গেছে, ক্রিসের বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ করেছেন। জুলাই মাসে এক নারী অভিযোগ করেন, তিনি যখন ১৭ বছরের ছিলেন, তখন তাকে ধর্ষণ করা হয়। অনলাইনে নাকি নারীদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন ক্রিস। তারপর তাদের সঙ্গে সাক্ষাৎ শুরু করতেন। সুযোগ বুঝে ধর্ষণ করতেন।

এ ঘটনার পরই শনিবার রাতে ক্রিসকে আটক করে চীনের পুলিশ। তবে তার পক্ষ থেকে অফিশিয়ালি এ বিষয়ে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়া হয়নি। তবে ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় চীনের নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ক্রিসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

পোরসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন ক্রিস। ধর্ষণে অভিযুক্ত হওয়ার পরই সে চুক্তি বাতিল করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..