সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জবি ছাত্রদলের নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নেতা নরসিংদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। ​খোকসায় চুরির মামলার আসামী গ্রেফতার, জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন গড়ার পরিকল্পনা এমপি সরোয়ার আলমগীরের।  স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় হাজার হাজার একর জমি খোকসায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা

জবি ছাত্রদলের নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নেতা

জবি প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণাকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিও শিগগিরই ঘোষণা হতে পারে—এমন গুঞ্জনে ক্যাম্পাসের রাজনৈতিক অঙ্গনেও সরগরম আলোচনা চলছে।
দলীয় সূত্রের দাবি, কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি আগামী এক-দুই দিনের মধ্যে ঘোষণা হতে পারে। এরই মধ্যে বর্তমান কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তাদের কমিটির কার্যক্রম শেষ হওয়ার বিষয়টি জানিয়েছেন। নতুন নেতৃত্ব নিয়ে বর্তমান শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকও হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় কমিটির সঙ্গে জবি ছাত্রদলের কমিটি ঘোষণার সম্ভাবনায় সবচেয়ে বেশি আলোচনা চলছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে। দলীয় ও ক্যাম্পাস সূত্র বলছে, সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন বর্তমান যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, মাহামুদুল হাসান খান ও অনিক হাসান।
এছাড়া যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, রবিউল আওয়াল ও রাশেদুল ইসলাম রাহাতের নামও বিভিন্ন পর্যায়ে আলোচনায় রয়েছে।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সভাপতি ও সাধারণ সম্পাদক—দুটি গুরুত্বপূর্ণ পদে বর্তমানে মোস্তাফিজুর রহমান রুমি ও মো. শাহরিয়ার হোসেনের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কোন পদে কে আসছেন, তা নিয়ে অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং রাজপথের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে এবং তাঁর অনুমোদনের পরই কমিটি ঘোষণা হতে পারে বলেও দাবি সূত্রগুলোর।
দলীয় একটি সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি একই সময়ে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় কমিটি ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় তিনটির কমিটিও প্রকাশ করা হতে পারে।
দীর্ঘদিন ধরেই জবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আলোচনা থাকলেও কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনা সামনে আসায় সেই আলোচনা এখন আরও তীব্র হয়েছে। শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে জবি ছাত্রদলের নেতৃত্ব—এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় সংগঠনটির নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..