মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সরাইলে ৩ মাসের মাথায়ই বেহাল সড়ক: সংস্কারে গাফিলতি। দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উত্তর ফটিকছড়িতে ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ। খোকসা বাসস্ট্যান্ডে গণশৌচাগার নেই: চরম দুর্ভোগে যাত্রী ও পথচারীরা সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না’ সরাইলে কালের স্রোতে বিলীন হয়ে যাচ্ছে শতবর্ষের ছাতা মেরামতের পেশা। স্পিকারের সময় মিললে সন্ধ্যার মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ, আনুষ্ঠানিক ঘোষণা পরে অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস, নেটদুনিয়া তোলপাড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানব বন্ধন।

উত্তর ফটিকছড়িতে ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ।

মু.আ.মা.মানিক চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
Oplus_16908288

উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের ডাকা ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন আজ।
বাগান বাজার থেকে নারায়নহাট পর্যন্ত সকল দোকান পাট,শিক্ষা প্রতিষ্ঠান,ব্যাংক বীমা অফিস সহ সলক ধরনের কাজ কর্ম বন্ধ করে হরতালের সমর্থনে রাস্তায় নেমে এসেছে।
উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের জনগণ তাদের ন্যায্য অধিকার “ফটিকছড়ি উত্তর উপজেলা” সদর দপ্তর যৌক্তিক স্থানে বাস্তবায়নের জন্য ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে উপজেলা বাস্তবায়ন কমিটি।রোববার থেকে টানা ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে আজ ব্যতিক্রমধর্মী প্রতিবাদের অংশ হিসেবে শান্তিরহাট বাজারে আহম্মদ ছাপা ও ইমরান খানের নেতৃত্বে শতশত মানুষ রাস্তায় বসে দুপুরের খাবার খাচ্ছেন।সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করতেছে তারা। থমকে গেছে সবকিছু কোন সাড়াশব্দ নেই।
বাগান বাজার থেকে নারায়নহাট পর্যন্ত জনগন রাস্তায় বেরিগেড দিয়ে অবরোধ জরে হরতাল পালন করে আসছে। তাদের ন্যায্য অধিকার যৌক্তিক স্থানে সদর দপ্তর বাস্তবায়নেড জন্য,এটি উত্তর ফটিকছড়ির জনগনের ন্যায়্য অধিকার।তারা তাদের অধিকারের জন্য রাস্তায় নেমে এসেছে।
কোন অপ্রিতিকর ও বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত নিয়মতান্ত্রিক পন্থায় শান্তিূর্নভাবে হরতাল পালন করতেছে।
উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যরা বলেন এই ৪৮ ঘন্টার হরতালের মধ্যে যদি সরকার উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের কোন সুরাহা না করে তাহলে সামনের দিনগুলোতে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হব।
আমরা আমাদের প্রানের দাবী “ফটিকছড়ি উত্তর উপজেলা”
সদর দপ্তর যৌক্তিক স্থানে বাস্তবায়ন করতেই হবে।যে নাামে উপজেলা ঘোষণা হয়েছে সে নামের সে এলাকাতেই তার বাস্তবায়ন চাই। উত্তরের উপজেলা উত্তরেই হতে হবে।
এটিই মূলত তাদের প্রানের দাবী। “ফটিকছড়ি উত্তর উপজেলা” সদর দপ্তর উত্তরেই হতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..