সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রা’ণ হারালেন পুলিশ সদস্য ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন পালন নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার 

ওয়াকিমুলের তৈরি গাড়িতে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গাড়িটিতে চড়ে তরুণ উদ্ভাবককে উৎসাহ দেন।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ স্মার্ট কার প্রদর্শন করা হয়। সেখানে গাড়িটির বিভিন্ন দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং উদ্ভাবনের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..