বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
Oplus_16908288

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডের আলোচিত আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়েছে।
বুধবার (৬ মে) তাকে দেশে এনে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া আরিফ সরকার নরসিংদীর শিবপুর থানার পুটিয়া কামারগাঁও এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৭ মে) পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটে শিবপুর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে তার নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩১ মে তিনি মারা যান।
এ ঘটনায় ভিকটিমের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন মামলাটির তদন্তভার পায় পিবিআই নরসিংদী জেলা।
পিবিআই জানায়, তদন্ত চলাকালে মামলার অন্যতম আসামি মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনায় আরিফ সরকারের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
পরবর্তীতে আরিফ সরকার দুবাইয়ে অবস্থান করছেন নিশ্চিত হয়ে পিবিআই নরসিংদী জেলা তাকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি শাখার মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এরপর ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করে। পরে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত বিশেষ টিম গত ৬ মে তাকে দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসে।
আরিফ সরকারের বিরুদ্ধে শিবপুর থানায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে একই দিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..