রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন

মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন
বালকে নলিয়াপাড়া ও বালিকায় যদু মাতব্বর পাড়া চ্যাম্পিয়ন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে আয়োজিত ফাইনালে বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়।
বালক বিভাগে নলিয়াপাড়ার জয়
বালক বিভাগের ফাইনালে নলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে।
বালিকা বিভাগে টাইব্রেকারে জয়
বালিকা বিভাগের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে যদু মাতব্বর পাড়া ও মৈজদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় যদু মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পুরস্কার বিতরণ
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইউএনও সাথী দাস বলেন,
“শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের গুণাবলি তৈরি করে।”
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনাল ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।
বিজয়ী দুটি দল আগামী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় গোয়ালন্দ উপজেলার প্রতিনিধিত্ব করবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..