বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

রক্তের নামে প্রতারণা: অসহায়ের কাছ থেকে টাকা নিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রক্তের জরুরি প্রয়োজনকে পুঁজি করে প্রতারক চক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, এবি পজেটিভ (AB+) রক্ত দেওয়ার কথা বলে ০১৯৮৮-৯০২৫৫৩ ও ০১৭৯৫-৯৩৯৫৮৭ নম্বর থেকে যোগাযোগ করে এক ব্যক্তি গাড়ি ভাড়ার অজুহাতে টাকা নেয় এবং পরে আর কোনো যোগাযোগ রাখে না।
ভুক্তভোগী এস.এম. রকিবুল হাসান জানান, তার স্ত্রীর নড়াইলের লোহাগড়া  সিজারের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হওয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্ট দেখেই অভিযুক্ত ব্যক্তি নিজ থেকে যোগাযোগ করে এবং নিজেকে একটি এতিমখানার সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেয়।
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি দাবি করে—এতিমখানার কিছু ছেলে নিয়মিত রক্তদান করে এবং তাদের আনা-নেওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ টাকা প্রয়োজন। বিষয়টি বিশ্বাস করে টাকা পাঠানোর পর থেকেই ওই ব্যক্তি যোগাযোগ বন্ধ করে দেয়।
অভিযোগে আরও বলা হয়, প্রতারক নিজেকে “মো: সিফাত হোসাইন” পরিচয়ে উপস্থাপন করে এবং হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবির মাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার নাম-ঠিকানা ব্যবহার করে মানুষের আস্থা অর্জন করে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।  চট্টগ্রাম যশোর, নড়াইল, ফরিদপুর  “রবাইতুল ইকরাম এতিমখানা মাদ্রাসা” নাম ব্যবহার করেও প্রতারণার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীসহ সচেতন মহল এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রক্তের মতো সংবেদনশীল বিষয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
👉 সতর্কতা:
অপরিচিত কারও কাছে আগাম টাকা পাঠাবেন না
রক্তদাতার পরিচয় নিশ্চিত করুন
স্থানীয় নির্ভরযোগ্য ব্লাড ডোনার গ্রুপ বা হাসপাতালের সহায়তা নিন
সবার প্রতি অনুরোধ—পোস্টটি শেয়ার করে অন্যদের সতর্ক করুন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..