বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


নোয়াখালীর সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুঁড়ে ছাঁই হয়েগেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে দেওটি ইউনিয়নের আমিরাবাদ ভূঁইয়া বাড়ীতে (লদের বাড়ী) এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ বাড়ীর আবুল কাশেমের ছেলে কাউছার হামিদের ঘরে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তারা কেউ ঘরে ছিলো না। ঘর তালাবদ্ধ করে পাশের বাড়িতে গিয়েছিলো সবাই। পরে আগুন দেখতে পেয়ে এক প্রতিবেশী তাকে খবর দেয়। পরবর্তীতে সে ছুটে এসে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। একপর্যায়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনান্থালে পৌঁছায়। কিন্তু, ততক্ষণে সব শেষ হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র সহ সকল কিচু পুঁড়ে ছাঁই হয়ে যায়।

কাউছার হামিন বলেন, তিনি ও তার পরিবারের কেউ বাড়িতে চিলেন না। এক নিকটবর্তী আত্নীয় এর লাশ দেখতে যান। হঠাত করেই ঘরে আগুন লাগার বিষয়টি এক প্রতিবেশীর মাধ্যমে শুনতে পেয়ে দ্রুত ছুটে আসেন। কিন্তু, রক্ষা করতে পারেন নি তার বসতঘর। এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কাশেম চৌধুরী জানান, খবর পেয়ে তাদের একটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু, ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায়। আগুন লাগার বিষয়ে তিনি আরো বলেন, বৈদ্যুতিক শক সার্কিট থেকে সূত্রপাত হতে পারে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..