রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):
  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘এসো গড়ি উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল-এর বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার জয়াগ বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল বলেন, সম্প্রতি তার এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ফেসবুক পেইজ ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়ানো হয়েছে।
তিনি আরও জানান, নোয়াখালী জনপথ বিভাগ থেকে তিনগুণ দামে ৪ শতাংশ জমি লিজ নিয়ে সেটি সংস্কার করা হয়েছে এবং সড়ক বিভাগের অফিসে নগদ ৩ লাখ ২২ হাজার টাকা জমা দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, কিছু অবৈধ দখলদার জয়াগ বাজারে হাসপাতাল সংলগ্ন জায়গা দখল করে রেখেছে এবং সেই চক্রটি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতির কারণ হচ্ছে।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানে এলাকার হাজারো নারী-পুরুষ কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। অথচ প্রতিষ্ঠান নিয়েও মিথ্যা অপপ্রচার করা হয়েছে।
আব্দুল আউয়াল দাবি করেন, তিনি কাউকে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করেননি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..