বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ‘রহমত ফার্নিচার’ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৫টি ফার্নিচার দোকান, একটি ওষুধের দোকানসহ মোট ৭টি দোকান পুড়ে যায়।
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনতে পানি ছিটানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..