সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক স্কাউট সদস্য অংশগ্রহণ করছে।

সমাবেশের উদ্বোধনী দিনে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ। স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দলগত চেতনা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজন ও বাস্তবায়ন করছে আনোয়ারা উপজেলা স্কাউটস। সার্বিক সহযোগিতায় রয়েছে জাফর-আয়েশা ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এই সমাবেশের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা আরও বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..