বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন

ভোলা সদর, মোঃ সবুজ: ভোলায়
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

ভোলায় ইকোলজিক্যাল ফার্মিং ও এগ্রো-ইকোট্যুরিজম উন্নয়নের অংশ হিসেবে কৃষক বাজারের আয়োজন করা হয়েছে। এ বাজারে স্থানীয় কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে বিক্রি করতে পেরেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর আয়োজনে এই কৃষক বাজার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজারের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহকারী মহাব্যবস্থাপক আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, খামার ব্যবস্থাপক এ এইচ এম জাকির হোসেন, এবং স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষক বাজারের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, ভোক্তারা নিরাপদ ও তাজা পণ্য সংগ্রহ করতে পারবেন, এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রসারে সহায়তা হবে।
বাজারে শিশুদের কুইজ, গল্প, কবিতা আবৃত্তি, লোকগান প্রতিযোগিতা এবং গ্রামীণ খেলাধুলার আয়োজনও ছিল। ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বিক্রেতারা উল্লেখ করেছেন, তাদের পণ্য ভালো দামে বিক্রি হয়েছে।
জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতার জন্য এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে করা হবে। পিকেএসএফ-এর আবদুল মতিন বলেন, মধ্যস্বত্বভোগী কমিয়ে কৃষকের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোই এ আয়োজনের লক্ষ্য।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..