মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাতিল হওয়া মনোনয়নের আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ২৯ এপ্রিল, এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে।
এই নির্বাচনে:
বিএনপি ও জোট – ৩৬ আসন
জামায়াত-এনসিপির জোট – ১৩ আসন
স্বতন্ত্র প্রার্থী – ৬ জন
রুমিন ফারহানা – কোনো জোটে নেই
আইন অনুযায়ী সাধারণ আসনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়েছিল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..