বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

শফিকুল ইসলাম গোয়ালন্দ প্রতিনিধি (রাজবাড়ী)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

“ইলিশ মোদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ধরে রাখতে জাটকা সংরক্ষণের বিকল্প নেই। নির্দিষ্ট সময়ে জাটকা নিধন থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়ে তারা জানান, জাটকা রক্ষায় সরকার ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করছে। প্রকৃত জেলেদের তালিকা যাচাই-বাছাই করে এই সুবিধা নিশ্চিত করা হবে।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ মৎস্যজীবী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে জাটকা নিধন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..