বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

কচাকাটায় অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপির আগমন

মোঃ ফরিদুল ইসলাম প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
Oplus_16908288

ফুলেল শুভেচ্ছা ও গণসংযোগে সরব নেতাকর্মীরা
আজ সোমবার (০২ মার্চ ২০২৬ ইং) সকাল সাড়ে ১০টায় কচাকাটা অটো স্ট্যান্ডে আগমন করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপি মহোদয়। তাঁর আগমনকে ঘিরে কচাকাটা থানা শাখার দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমীরের নেতৃত্বে মাননীয় এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় শুভেচ্ছা বিনিময়কালে এমপি মহোদয় আবেগঘন বক্তব্যে বলেন,
“আমাকে কেন ফুলেল শুভেচ্ছা দিবেন? আমাকে বিজয় করেছেন আপনারাই। ফুলেল শুভেচ্ছা তো আপনাদেরকেই দিতে এসেছি।”
পরবর্তীতে তিনি থানা আমীর মাওলানা এনামুল হক সাহেবের গাড়িতে উঠেন। উপস্থিত অনেকে তাঁর ব্যক্তিগত গাড়ির বিষয়ে জানতে চাইলে তিনি হাস্যোজ্জ্বলভাবে বলেন,
“ভোটের আগে তো আমি এখানে রাত কাটিয়েছি, এখনও থাকবো ইনশাআল্লাহ।”
এরপর তিনি আমীরের গাড়িতেই গণসংযোগের উদ্দেশ্যে কচাকাটা ইউনিয়নের দিকে রওনা দেন। তাঁর এ সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..