বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

বকশীগঞ্জে অভিযানে ৫০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রশাসনের অভিযানে একটি দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুল মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা সংস্থা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযোগ ছিল, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করা হচ্ছিল।
অভিযানকালে আইরমারী গ্রামের সোলায়মানের দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। জানা যায়, চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল মজুত করা হয়েছিল।
এ ঘটনায় দোকান মালিক সোলায়মানকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..