বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুর প্রতিনিধি | মাহমুদুল হাসান বিপুল
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পরিবারের অজান্তে পুকুরের পানিতে ডুবে রোহান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রোহান ওই গ্রামের মাহমুদুল হাসান রুবেলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সবার অজান্তে রোহান বাড়ির সামনে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে বাবা-মা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রোহানের দাদা আমজাদ হোসেন বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..