বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে ২ মাসের ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ আপন জ্যাঠাইমার বিরুদ্ধে কুমিল্লায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত- ১০ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ শপথ নিয়েই বন্যার্তের পাশে সরোয়ার আলমগীর।  ​মাদকের নীল দংশনে বিপন্ন যুবসমাজ: খোকসায় বাড়ছে সামাজিক অপরাধ। নবীন জজ, আইনজীবী ও আয়কর প্র্যাকটিশনারদের সংবর্ধনা দিল হক ল একাডেমি গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট, রাঙ্গাবালীতে জমিজমার বিরোধে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  হুমকিদাতাদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

হোমনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মোঃ আনিসুর রহমান ,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

কুমিল্লার হোমনা উপজেলায় অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে হোমনা থানাধীন ২নং ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকার ভূইয়া বাড়ি কবরস্থানের সামনে কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোসলেহ উদ্দিন সঙ্গীয় এএসআই আল আমিন ও পুলিশের একটি টিম ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উক্ত স্থানে এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
আটক ব্যক্তি মোঃ মনির হোসেন (৩৮)। তিনি কুমিল্লার হোমনা উপজেলার ২নং ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ইউনুছ মিয়া এবং মাতার নাম হাসোয়ারা বেগম।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলিভর্তি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে “MADE IN USA” ও “7.65 RND” লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হোমনা থানা পুলিশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..