রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাঞ্ছারামপুরে গরু চুরির ঘটনায় এএসআই মাসুদ বরখাস্ত

মোঃ মোস্তাফিজুর রহমান বাপ্পি বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির ঘটনায় পুলিশের এক সদস্যের সম্পৃক্ততার অভিযোগে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার গরু চুরির ঘটনায় স্থানীয়রা আলাল মিয়াকে আটক করেন। পরে তার বাড়ি থেকে চুরি যাওয়া গরু উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা মোবাইল ফোনে আলাল মিয়ার সঙ্গে বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মোহাম্মদ মাসুদের কথোপকথনের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক আলাল মিয়া স্থানীয়দের কাছে স্বীকার করেন, তিনি পূর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তখন এএসআই মাসুদকে টাকা দিয়ে সহযোগিতা পেতেন। তিনি আরও দাবি করেন, গরু চুরির আগে সম্ভাব্য সমস্যার বিষয়ে মাসুদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার আশ্বাস নিয়েছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে এএসআই মোহাম্মদ মাসুদ বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাকে চিনতাম না, শুধু ইমোতে কথা হয়েছে। তার সম্পর্কে আমার কোনো তথ্য নেই।”
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, গরু চুরির ঘটনায় আলাল মিয়াকে আটক করা হয়েছে। পুলিশের এক সদস্যের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..