রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নোয়াখালীর সোনাইমুড়ীতে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সোনাইমুড়ী উপজেলায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সোনাইমুড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে।
কুচকাওয়াজ প্রতিযোগিতায় শৃঙ্খলা, দক্ষতা ও উৎকৃষ্ট পরিবেশনার জন্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন ও উৎসাহ প্রদান করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য কর্মসূচিও আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতার চেতনাকে জাগ্রত করার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-০১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন। উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ দিদার হোসেন, সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মোতায়ের হোসেন মানিক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..