রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

মোস্তাফিজুর রহমান বাপ্পি বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সংগঠন ‘বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাব’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক সভায় সাংবাদিক জুনায়েদ আহমেদের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সমকালের জুনায়েদ আহমেদ তিতাস এবং সদস্য সচিব করা হয়েছে সময় টিভির সোহাগ মনি। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক ভোরের কাগজের কাজী খলিলুর রহমান। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক সংগ্রাম প্রতিদিনের মোস্তাফিজুর রহমান বাপ্পি ও দৈনিক ঘোষণার জয়নাল আবেদীন।
এসময় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বদেশ প্রতিদিনের জয়নাল সরকার। সদস্য হিসেবে রয়েছেন যুগের চিন্তার আমির হোসেন রাশেদ এবং দেশের কণ্ঠের আরজু হাসান। আগামী ১৫ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাঞ্ছারামপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা।
সভায় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি রিপোর্টার্স ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..