শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন পাওয়া যায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। বিষয়টি সংসদে জানান সভার সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ স্পিকারের দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন।
পরে প্রস্তাব উত্থাপনের জন্য চিফ হুইপ নুরুল ইসলাম-কে আহ্বান জানানো হলে তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম।
অন্যদিকে ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন পান সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এ দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন বলে জানান সভাপতি। পরে সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার প্রস্তাব উত্থাপন করেন এবং তা সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান।
সংসদে প্রস্তাবটি পেশ করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ ভোটে তা গৃহীত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..