রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মদন উপজেলা-এ শিশুকে ধমক ঘিরে সংঘর্ষ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
Oplus_16908288

নেত্রকোনার মদন উপজেলায় শিশুকে ধমক দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। আহত এক গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী কৃষক আনোয়ারুল ইসলাম চৌধুরী বুধবার সন্ধ্যায় মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গোবিন্দশ্রী বারঘরিয়া গ্রামের বাড়ির সামনের ডোবায় গত ২ মার্চ দুপুরে জাল দিয়ে মাছ ধরছিলেন জুয়েল চৌধুরী। এ সময় পাশের বাড়ির হিরন মিয়ার সাত বছরের ছেলে ডোবার পাশে এসে ধরা মাছ পানিতে ফেলে দেয়। বিষয়টি নিয়ে জুয়েল চৌধুরী শিশুটিকে ধমক দিলে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে হিরন মিয়ার পরিবারের সদস্যরা জুয়েল চৌধুরীর বসতঘরে হামলা চালিয়ে দরজা-জানালা, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়। বাধা দিতে গেলে জুয়েল চৌধুরীর স্ত্রী রহিমা আক্তার বিউটি ও তার ছেলেকে মারধর করা হয়। আহত রহিমা আক্তার বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জুয়েল চৌধুরী ৯ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত হিরন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সঙ্গে পূর্ব বিরোধ থাকতে পারে। তার দাবি, শিশুর ঘটনার বিষয়ে কথা বলতে গেলে তাকে অপমান করা হয় এবং পরে জুয়েল চৌধুরীর ছেলে ও ভাতিজা তাকে মারধর করেন। তিনি বলেন, “আমি কেন তাদের ঘর ভাঙচুর করতে যাব?”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..