বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি | মাহমুদুল হাসান বিপুল
  • আপলোডের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাইস্কুল মোড় এলাকায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতারা অভিযোগ করেন, গত ১০ এপ্রিল রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার অনুসারীরা।
তারা আরও জানান, ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও ৮ দিন অতিবাহিত হলেও এখনো মামলা গ্রহণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী, নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা অভিযুক্ত মাহমুদুল আলম বাবুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, বিষয়টি সমাধানের জন্য বিএনপির স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..