শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

আনোয়ারায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম সিইউএফ স্কুল এন্ড কলেজ

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফ) স্কুল অ্যান্ড কলেজ। গতকাল ২৬ ফেব্রুয়ারি (বুধবার) প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করে উপজেলায় শীর্ষস্থান দখল করেছে।

ফলাফল অনুযায়ী, সিইউএফ স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬ জন এবং সাধারণ গ্রেডে ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিব শঙ্কর সাহা বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই এ কৃতিত্ব সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..