রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সোনাইমুড়ীতে দিনমজুরের বসতঘর পুড়ে ছাঁই

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক দিনমজুরের বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পৌরসভার পাপুয়া গ্রামের বড় বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে জানা যায়, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পুরো ঘরটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
ভুক্তভোগী জাকির হোসেন বাবলু সাংবাদিকদের জানান, দেড় বছর আগে ঋণ ও ধার করে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে তিনি ঘরটি নির্মাণ করেন। ঘরে প্রায় ৩ লাখ টাকার আসবাবপত্র ছিল। এই অগ্নিকাণ্ডে তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকার গাজীপুরে দিনমজুরের কাজ করছেন।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পৌঁছানোর আগেই ঘরের সবকিছু পুড়ে যায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..