রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার, ২৮ কেজিসহ গ্রেফতার ২

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি — মো. মোস্তাফিজুর রহমান (বাপ্পি):
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নড়িয়া থানার শাওড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম (৪৭)। মো. সোহাগ বর্তমানে ঢাকার শেরেবাংলা নগর থানার আগারগাঁও সুইপার কলোনিতে বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইকান্দি ফেরিঘাটের ফারুক আহমেদ খান স্টোর সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, “মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..